রাজনীতিশীর্ষ নিউজ

আরপিও সংশোধন নিয়ে ইসির নবম কমিশন সভা কাল

 

আগস্ট, ২০২৫ (বাসস): রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নবম কমিশন সভা আগামীকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

আজ (বুধবার)  ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মোঃ শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইসির নবম কমিশন সভা ৭ আগস্ট বৃহস্পতিবার, বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে (কক্ষ নং-৩১৪) অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি হল- (ক) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এবং (খ) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং বিবিধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button