সংগঠন সংবাদ
-
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
সৌদি আরব: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রাঙ্গুনীয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আনসুর উদ্দিন আজ…
Read More » -
খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায়
ঢাকা,৩ সেপ্টেম্বর, ২০২৬ গ্রাহকদের জন্য পরিচালিত ‘পেওনিয়ার টু উপায় ও ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের খুলনা অঞ্চলের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে…
Read More » -
বাংলা কিউআর সম্প্রসারণে ঝিনাইদহে ইউসিবির সচেতনতামূলক সভা
০৩ সেপ্টেম্বর ২০২৬: ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য করতে ঝিনাইদহে সচেতনতামূলক সভার আয়োজন করেছে…
Read More » -
প্রাইম ব্যাংক ও বেগ অটোস-এর চুক্তি স্বাক্ষর
ঢাকা, সেপ্টেম্বর ০৩, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের জন্য বিশেষ সার্ভিস সুবিধা প্রদানের লক্ষ্যে বেগ অটোস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার বারিধারায় বেগ অটোস লিমিটেডের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংক পিএলসির সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী এবং বেগ অটোস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর উমাইর বেগ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বেগ অটোস লিমিটেড থেকে বিশেষ সার্ভিস সুবিধা পাবেন। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সার্ভিসের পরিধি আরও সম্প্রসারিত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেগ অটোস লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচওডি) মো. মনিরুজ্জামান খান এবং সিনিয়র ম্যানেজার সালমান হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাইম ব্যাংক পিএলসি ও বেগ অটোস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ——-
Read More » -
মরুর বুকে বাংলার উৎসব, তায়েফে প্রথমবার ‘তায়েফ সিজন’ — তারকাদের মিলনমেলায় মাতবেন প্রবাসীরা
সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের মনোরম পাহাড়ি শহর তায়েফে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি সংস্কৃতির বৃহৎ আয়োজন ‘তায়েফ…
Read More » -
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান
সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত…
Read More » -
এআই ভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচারমেকার্স’-এর দ্বিতীয় আসর আয়োজন করছে গ্রামীণফোন
ঢাকা, ০২ সেপ্টেম্বর, ২০২৬: দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচারমেকার্স’-এর…
Read More » -
নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ
সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ক্রীড়া ক্ষেত্রে নারীর সমান সুযোগ, নিরাপত্তা ও অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশন’-এ…
Read More » -
কৌশলগত অংশীদারিত্ব জোরদারে প্রাইম ব্যাংক ও আইটিএফসি-এর উচ্চপর্যায়ের বৈঠক
ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬: আন্তর্জাতিক ইসলামী বাণিজ্য অর্থায়ন সংস্থা (আইটিএফসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার আদীব ইউসুফ আল আ’মা-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ প্রাইম ব্যাংক পিএলসির কর্পোরেট প্রধান কার্যালয়ে ব্যাংকের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে। আইটিএফসি হলো ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) গ্রুপের একটি সদস্য প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আইএসডিবি-আইটিএফসি মিশনের অংশ হিসেবে প্রতিনিধিদলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে। প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা জোরদারের পাশাপাশি আন্তঃসীমান্ত বাণিজ্য অর্থায়ন সুবিধা সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার সুযোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনায় উভয় প্রতিষ্ঠান ভবিষ্যৎ সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। বিশেষ করে বাণিজ্য অর্থায়ন সুবিধা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়ন কর্মসূচি যৌথভাবে এগিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠক প্রাইম ব্যাংক ও আইটিএফসি-এর মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক খাতে অর্থায়নের সুযোগ সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। প্রাইম ব্যাংক পিএলসি এবং আইটিএফসি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। ———–
Read More » -
জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে গবেষণায় অর্থায়ন করবে প্রাইম ব্যাংক
ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি-এর বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় কৃষিভিত্তিক একটি গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট সাসটেইনেবল ক্রপ, ফিশারিজ অ্যান্ড লাইভস্টক ডেভলপমেন্ট ইন হাওর অ্যাগ্রো-ইকোসিস্টেম অব বাংলাদেশ (সিআরসিএফএলডিএইচএবি)’ শীর্ষক বিশেষ প্রকল্পটি বাস্তবায়নের জন্য এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। প্রকল্পটির মূল লক্ষ্য হলো বাংলাদেশের হাওর অঞ্চলে ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় জলবায়ু-সহনশীল প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। পাশাপাশি কৃষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই ও জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণে তাদের সক্ষমতা বৃদ্ধি করা হবে। প্রাইম ব্যাংকের সিএসআর অর্থায়নের মাধ্যমে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতজুড়ে সমন্বিত বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা এবং ব্যবহারিক প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে হাওর অঞ্চলের কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউর রহমান এবং অ্যাগ্রো বিজনেস বিভাগের প্রধান শাহানা পারভীন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান গবেষক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বাকৃবি-এর সহযোগী পরিচালক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. পরেশ কুমার শর্মা। এছাড়াও প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ——-
Read More »