সংগঠন সংবাদ

  • পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়ার দাবি জেদ্দা প্রবাসী সচেতন নাগরিকদের

    জেদ্দা, সৌদি আরব: জেদ্দার স্থানীয় হোটেল আল আয়াতে ৩১ আগস্ট, সোমবার বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া এবং নাগরিকদের…

    Read More »
  • কক্সবাজারে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় বিশেষ প্রচারণা

    কক্সবাজার, ১সেপ্টেম্বর ২০২৬: কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের স্কুলগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য, সুরক্ষা ও প্রয়োজনীয় আইনি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৩ দিনব্যাপী একটি…

    Read More »
  • সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

    জেদ্দা প্রতিনিধি: গৃহিণী থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হয়ে ওঠা বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার…

    Read More »
  • নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন কাল

      জুলাই ২০২৬ (বাসস): দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন কাল। প্রধান অতিথি হিসেবে আগামীকাল…

    Read More »
  • ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

    তিন বিভাগে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুই বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি   ঢাকা, ১৯ জুলাই ২০২৬: এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ ও ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। একই সঙ্গে ‘সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস বিভাগে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আরও দুই বিভাগে সম্মানজনক স্বীকৃতিসহ এবারের আয়োজনে মোট পাঁচটি সম্মাননা অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ। বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিটের অংশ হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, উদ্ভাবন, সহযোগিতা ও কার্যকর প্রভাবের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়। তিনটি বিভাগে বিজয়ী হওয়ার পাশাপাশি ইউনিলিভার বাংলাদেশ ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগে এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। এসব সম্মাননা ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি। কার্যকর অংশীদারত্ব ও ব্যবসায়িক উদ্ভাবন এগিয়ে নেওয়ার পাশাপাশি দায়িত্বশীল উৎপাদন ও ব্যবহারের চর্চা প্রসারে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। এসব প্রচেষ্টার লক্ষ্য বৃহৎ পরিসরে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব তৈরি করা। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকীন। এ সময় ব্যবসায়ী নেতা, উন্নয়ন সহযোগী ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। ইউনিলিভার বাংলাদেশ ছয় দশকের বেশি সময় ধরে দেশে ব্যবসা পরিচালনা করছে এবং টেকসই উন্নয়নকে তার ব্যবসা ও কার্যক্রমের সঙ্গে একীভূত করেছে। ব্র্যান্ড, উদ্ভাবন ও অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভোক্তা, জনগোষ্ঠী ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি সুফল সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে অবদান রেখে চলেছে। =সমাপ্ত=   ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সম্পর্কে: ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান, যার যাত্রা ছয় দশকেরও বেশি সময়ের। দেশের প্রতি ১০টি পরিবারের মধ্যে ৯টি পরিবার প্রতিদিনের প্রয়োজন মেটাতে ইউনিলিভারের অন্তত একটি ব্র্যান্ড ব্যবহার করে। লাক্স, লাইফবয়, সার্ফ এক্সেল, ক্লোজআপ, সানসিল্ক, পন্ডস, ভ্যাসলিন ও ডাভসহ ২০টিরও বেশি বিশ্বস্ত ব্র্যান্ডের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ লাখো মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে আছে। ইউবিএল হলো ইউনিলিভার গ্লোবালের একটি সহায়ক প্রতিষ্ঠান যা বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ভোক্তাপণ্য সরবরাহ করে আসছে। ইউনিলিভার ও এর ব্র্যান্ডসমূহ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: www.unilever.com.bd  

    Read More »
  • বার্ডোর সহযোগিতায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল বই বিতরণ করল প্রাইম ব্যাংক

    ঢাকা, জুলাই ১৬, ২০২৬: আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারের ধারাবাহিকতায় ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর সহযোগিতায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল শিক্ষাসামগ্রী বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি এই উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকটি ৪০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৪০টি ব্রেইল বই বিতরণ করা হয়। শিক্ষা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন এবং তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এবং বার্ডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক। অনুষ্ঠানে বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মূলধারার ব্যাংকিং ব্যবস্থায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এম এম মাহবুব হাসান বলেন, ‘টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সমাজের প্রতিটি মানুষকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রাইম ব্যাংক আর্থিক সেবা, আর্থিক সাক্ষরতা এবং শিক্ষা সহায়তার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।’ মো. সাইদুল হক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য প্রাইম ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রাইম ব্যাংকের এ উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকটির চলমান প্রচেষ্টারই একটি অংশ।

    Read More »
  • নতুন গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ ছাড় দিতে রিলায়েন্ট ইন্টারন্যাশনালের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    ঢাকা, ১৮ জুলাই ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের করপোরেট কার্যালয়, ১১৫/১১৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮-এ একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহক ও কর্মীরা রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে নতুন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মোহাম্মদ তাজিমুল ইসলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মো. আশিকুল হক তামিম, জেনারেল ম্যানেজার (সেলস) সৈয়দ নাভিল আদনান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক পিএলসি ও রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের গ্রাহক ও কর্মীদের জন্য আরও বেশি মূল্যসংযোজিত সেবা এবং এক্সক্লুসিভ সুবিধা নিশ্চিত করতে পারবে বলে উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে। এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

    Read More »
  • এসইএল-এর ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

    ঢাকা, ১৪ জুলাই ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি গ্রাহক ও কর্মীদের জন্য ফ্ল্যাট ক্রয়ে বিশেষ সুবিধা নিশ্চিত করতে দেশের অন্যতম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার এসইএল সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মীরা দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বিভিন্ন আবাসন প্রকল্পে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী। দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মদ আবদুর রহমান এবং জেনারেল ম্যানেজার (সেলস) ইশতিয়াক আহমেদ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    Read More »
  • দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

      বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি, বাংলাদেশে তাদের যাত্রা শুরুর পর থেকে দেশের রাস্তায় ১,০০০-এর অধিক…

    Read More »
  •  জুন মাসে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত আহত ১৩২৩ : যাত্রী কল্যাণ সমিতি

    সড়ক মন্ত্রনালয় আমলাদের পরিবর্তে পরিবহন বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে চালানোর দাবী       জুন মাসে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত আহত…

    Read More »
Back to top button