সংগঠন সংবাদ
-
প্রাইম ব্যাংকের নেতৃত্বে মাধবপুরে কৃষি ঋণ প্রচারণা , আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
৫০ জন কৃষকের মাঝে চেক হস্তান্তর ঢাকা, জুলাই ০৭, ২০২৬: কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে ‘উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি’। বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর নির্দেশনায় এবং মাধবপুর উপজেলার ১৫ টি তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের কর্মসূচিতে লিড ব্যাংক হিসেবে মূল ভূমিকা পালন করে প্রাইম ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মো. জাবেদ আহমদ। মাধবপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. মেহেদী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে প্রান্তিক ও প্রকৃত কৃষকদের মাঝে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে মোট ৫০ জন কৃষকের মাঝে কৃষি ঋণের চেক বিতরণ করা হয়। প্রকাশ্যে এই ঋণ বিতরণ কার্যক্রমের ফলে ঋণ প্রক্রিয়ায় গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও স্থানীয় জনগণের মাঝে কৃষি একটি বিশেষ সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মো. হুমায়ুন কবির; প্রাইম ব্যাংকের হেড অফ এগ্রো বিজনেস শাহানা পারভীন এবং স্থানীয় তফসিলি ব্যাংক সমূহের শাখা প্রধান ও কর্মকর্তাবৃন্দ। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি ঋণের গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের সব ধরনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
Read More » -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি
ঢাকা: ১১ জুলাই, শনিবার ২০২৬ শিক্ষার্থীদের সচেতন করা গেলে নিরাপদ সড়ক বির্নিমানের পাশাপাশি সুশৃঙ্খল জাতী গঠন সম্ভব হবে বলে মনে…
Read More » -
মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি
সৌদি আরব: সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনজুরের ১৭ লক্ষ ২৮ হাজার ১৯৯ রিয়াল আত্মসাৎ করে বাংলাদেশে পালিয়ে যাওয়া প্রতারক…
Read More » -
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
জুলাই, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।…
Read More » -
‘সিআইপিএস এশিয়া এক্সিলেন্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই অ্যাওয়ার্ডে চার স্বীকৃতি বাংলালিংকের
[ঢাকা, জুলাই ১২, ২০২৬] ‘সিআইপিএস এশিয়া এক্সিলেন্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই অ্যাওয়ার্ডস ২০২৬’-এ চারটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষ ডিজিটাল…
Read More » -
বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়তে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
ঢাকা, ১১ জুলাই ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ সম্প্রতি একটি এমওইউ স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংক কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন বয়সী গ্রাহকদের জন্যও বিশেষ সুবিধা নিশ্চিত করবে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এ উদ্যোগের লক্ষ্য হলো- তরুণ থেকে প্রাপ্তবয়স্ক সব গ্রাহকের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা এবং এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎমুখী কর্মপরিবেশ গড়ে তোলা। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের কর্মীরা ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সুবিধা পাবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশ, কর্মক্ষেত্রে কার্যকর সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ। পাশাপাশি প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং ‘নীরা’, স্টুডেন্ট ব্যাংকিং এবং অন্যান্য গ্রাহকরাও ব্রিটিশ কাউন্সিলের নির্বাচিত বিভিন্ন সেবায় বিশেষ অফার উপভোগ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন প্রধান শায়লা আবেদিন। ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক; হেড অব মার্কেট- বাংলাদেশ জুনায়েদ আহমেদ; ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট তাহনী ইয়াসমিন; হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (বিজনেস অ্যান্ড এডুকেশন) শেহরিন শিবলী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, কর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগই সবচেয়ে অর্থবহ বিনিয়োগ। ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন উদ্যোগের মাধ্যমে আমরা এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবাই শিক্ষা অর্জন, বিকাশ এবং নিজের সক্ষমতা বাড়াতে সমান সুযোগ পাবেন। ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে আমাদের কর্মীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন, যা তাদের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে আরও ইতিবাচক প্রভাব বিস্তারে সহায়তা করবে। একই সঙ্গে আমাদের গ্রাহকদেরও বিশেষ সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত, যা ব্যাংকিং সেবার বাইরে আরও অর্থবহ সেবা প্রদানে ব্যাংকের প্রতিশ্রুতিকে বেগবান করবে।’’ ব্রিটিশ কাউন্সিলের হেড অব মার্কেট–বাংলাদেশ (ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস) জুনায়েদ আহমেদ বলেন, “গত ৭০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষার প্রসার ও বৈশ্বিক সুযোগের দ্বার উন্মুক্ত করতে কাজ করে আসছে। প্রাইম ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমাদের সেই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হলো একটি অগ্রসরমান আর্থিক প্রতিষ্ঠানের সমর্থন। একই সঙ্গে তাদের কর্মপরিবেশে ইংরেজি ভাষা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। এই যাত্রায় প্রাইম ব্যাংকের মতো একটি প্রগতিশীল অংশীদারকে পাশে পেয়ে আমরা আনন্দিত। আমাদের এই কৌশলগত অংশীদারিত্ব যৌথভাবে সক্ষমতা উন্নয়নের পথে অনেক ইতিবাচক উদ্যোগের সূচনা করবে বলে আমরা বিশ্বাস করি।” এই সহযোগিতা প্রাইম ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিলের চলমান শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং ধারাবাহিক পেশাগত উন্নয়নের অভিন্ন লক্ষ্যকে আরও সুদৃঢ় করেছে।
Read More » -
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত
ঢাকা, ৬ জুলাই ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি-এর উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশন বৃদ্ধির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এই সেমিনারটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ‘ইয়াং ইকোনমিস্টস সোসাইটি (ইয়েস)’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। সেমিনারটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ব্যাংকিং খাত সম্পর্কে সম্যক ধারণা প্রদান, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়ন। অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি তার বক্তব্যে তরুণ প্রজন্মের জন্য আর্থিক সাক্ষরতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা এবং সঞ্চয়ী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই আর্থিক সচেতনতা তৈরি হওয়া একজন দায়িত্বশীল নাগরিকের কর্তব্য, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ লিডার হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এছাড়া তিনি সঞ্চয়ের শৃঙ্খলা, ডিজিটাল ব্যাংকিং সচেতনতা, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং ইয়ুথ ব্যাংকিং, স্কুল ব্যাংকিং, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবার ক্ষেত্রে প্রাইম ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। অনুষ্ঠানে এইচআর পারসেপশন-এর সিইও ও ফাউন্ডার সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল একটি বিশেষ ‘সিভি রাইটিং ওয়ার্কশপ’ পরিচালনা করেন। সেখানে তিনি কর্পোরেট প্রত্যাশা অনুযায়ী পেশাদার সিভি তৈরি এবং ক্যারিয়ারের বিভিন্ন সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক দিকনির্দেশনা দেন। এছাড়া প্রাইম ব্যাংকের এসভিপি ও রিজিওনাল হেড (চট্টগ্রাম অঞ্চল), কনজ্যুমার ব্যাংকিং সরকার মেহেদী রেজা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি অনুপ্রেরণামূলক সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী উপস্থিত থেকে যুব ক্ষমতায়ন, কর্মসংস্থান, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের ওপর মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইয়াং ইকোনমিস্টস সোসাইটি (ইয়েস)-এর প্রেসিডেন্ট রাহনুমা রহমান নিকিতা এবং জেনারেল সেক্রেটারি শাহ মুসা আল কাজিম সমাপনী বক্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিনব্যাপী এই আয়োজনে ইন্টারেক্টিভ আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, নেটওয়ার্কিং এবং ক্রেস্ট বিনিময় পর্ব অন্তর্ভুক্ত ছিল, যা শিক্ষার্থীদের পেশাগত ও ব্যক্তিগত বিকাশের জন্য একটি কার্যকর ও অর্থবহ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে। ————
Read More » -
ডিজিটাল রূপান্তর ও পরিচালনগত দক্ষতাকে আরো এগিয়ে নিতে গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি
ঢাকা, জুলাই ০৭, ২০২৬: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বাংলাদেশ আনসার ও ভিডিপির সাথে পাঁচ বছরের জন্য একটি কৌশলগত…
Read More » -
পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন
পরিবেশবান্ধব ও টেকসইপ্যাকেজিংশিল্পেরবিকাশে নতুন অধ্যায়ের সূচনা করল ব্র্যাকএন্টারপ্রাইজেস। গাজীপুরেরটঙ্গীশিল্পএলাকায়চালুহওয়াব্র্যাকগ্রিনপ্যাককারখানারবছরে ৩০০ থেকে ৩৫০ মেট্রিকটনপরিবেশবান্ধব ও বায়োডি গ্রেডে বলপ্যাকেজিং তৈরির সক্ষমতারয়েছে। এইকারখানায়…
Read More » -
সাংবাদিক আতিকুর রহমান রুমনকে সদস্য করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন
জুলাই, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সাংবাদিক আতিকুর রহমান রুমনকে সদস্য করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করা হয়েছে।…
Read More »