সংগঠন সংবাদ

  • সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

      সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত…

    Read More »
  • এআই ভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচারমেকার্স’-এর দ্বিতীয় আসর আয়োজন করছে গ্রামীণফোন

    ঢাকা, ০২ সেপ্টেম্বর, ২০২৬: দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচারমেকার্স’-এর…

    Read More »
  • নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ

      সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ক্রীড়া ক্ষেত্রে নারীর সমান সুযোগ, নিরাপত্তা ও অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশন’-এ…

    Read More »
  • কৌশলগত অংশীদারিত্ব জোরদারে প্রাইম ব্যাংক ও আইটিএফসি-এর উচ্চপর্যায়ের বৈঠক

    ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬: আন্তর্জাতিক ইসলামী বাণিজ্য অর্থায়ন সংস্থা (আইটিএফসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার আদীব ইউসুফ আল আ’মা-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ প্রাইম ব্যাংক পিএলসির কর্পোরেট প্রধান কার্যালয়ে ব্যাংকের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে। আইটিএফসি হলো ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) গ্রুপের একটি সদস্য প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আইএসডিবি-আইটিএফসি মিশনের অংশ হিসেবে প্রতিনিধিদলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে। প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা জোরদারের পাশাপাশি আন্তঃসীমান্ত বাণিজ্য অর্থায়ন সুবিধা সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার সুযোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।   আলোচনায় উভয় প্রতিষ্ঠান ভবিষ্যৎ সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। বিশেষ করে বাণিজ্য অর্থায়ন সুবিধা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়ন কর্মসূচি যৌথভাবে এগিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠক প্রাইম ব্যাংক ও আইটিএফসি-এর মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক খাতে অর্থায়নের সুযোগ সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। প্রাইম ব্যাংক পিএলসি এবং আইটিএফসি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। ———–

    Read More »
  • জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে গবেষণায় অর্থায়ন করবে প্রাইম ব্যাংক

    ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি-এর বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় কৃষিভিত্তিক একটি গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট সাসটেইনেবল ক্রপ, ফিশারিজ অ্যান্ড লাইভস্টক ডেভলপমেন্ট ইন হাওর অ্যাগ্রো-ইকোসিস্টেম অব বাংলাদেশ (সিআরসিএফএলডিএইচএবি)’ শীর্ষক বিশেষ প্রকল্পটি বাস্তবায়নের জন্য এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। প্রকল্পটির মূল লক্ষ্য হলো বাংলাদেশের হাওর অঞ্চলে ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় জলবায়ু-সহনশীল প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। পাশাপাশি কৃষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই ও জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণে তাদের সক্ষমতা বৃদ্ধি করা হবে। প্রাইম ব্যাংকের সিএসআর অর্থায়নের মাধ্যমে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতজুড়ে সমন্বিত বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা এবং ব্যবহারিক প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে হাওর অঞ্চলের কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউর রহমান এবং অ্যাগ্রো বিজনেস বিভাগের প্রধান শাহানা পারভীন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান গবেষক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বাকৃবি-এর সহযোগী পরিচালক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. পরেশ কুমার শর্মা। এছাড়াও প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ——-

    Read More »
  • পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়ার দাবি জেদ্দা প্রবাসী সচেতন নাগরিকদের

    জেদ্দা, সৌদি আরব: জেদ্দার স্থানীয় হোটেল আল আয়াতে ৩১ আগস্ট, সোমবার বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া এবং নাগরিকদের…

    Read More »
  • কক্সবাজারে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় বিশেষ প্রচারণা

    কক্সবাজার, ১সেপ্টেম্বর ২০২৬: কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের স্কুলগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য, সুরক্ষা ও প্রয়োজনীয় আইনি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৩ দিনব্যাপী একটি…

    Read More »
  • সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

    জেদ্দা প্রতিনিধি: গৃহিণী থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হয়ে ওঠা বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার…

    Read More »
  • নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন কাল

      জুলাই ২০২৬ (বাসস): দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন কাল। প্রধান অতিথি হিসেবে আগামীকাল…

    Read More »
  • ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

    তিন বিভাগে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুই বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি   ঢাকা, ১৯ জুলাই ২০২৬: এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ ও ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। একই সঙ্গে ‘সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস বিভাগে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আরও দুই বিভাগে সম্মানজনক স্বীকৃতিসহ এবারের আয়োজনে মোট পাঁচটি সম্মাননা অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ। বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিটের অংশ হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, উদ্ভাবন, সহযোগিতা ও কার্যকর প্রভাবের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়। তিনটি বিভাগে বিজয়ী হওয়ার পাশাপাশি ইউনিলিভার বাংলাদেশ ‘স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড’ উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগে এবং ‘ইউ-রিফিল ২.০ অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং’ উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। এসব সম্মাননা ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি। কার্যকর অংশীদারত্ব ও ব্যবসায়িক উদ্ভাবন এগিয়ে নেওয়ার পাশাপাশি দায়িত্বশীল উৎপাদন ও ব্যবহারের চর্চা প্রসারে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। এসব প্রচেষ্টার লক্ষ্য বৃহৎ পরিসরে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব তৈরি করা। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকীন। এ সময় ব্যবসায়ী নেতা, উন্নয়ন সহযোগী ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। ইউনিলিভার বাংলাদেশ ছয় দশকের বেশি সময় ধরে দেশে ব্যবসা পরিচালনা করছে এবং টেকসই উন্নয়নকে তার ব্যবসা ও কার্যক্রমের সঙ্গে একীভূত করেছে। ব্র্যান্ড, উদ্ভাবন ও অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভোক্তা, জনগোষ্ঠী ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি সুফল সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে অবদান রেখে চলেছে। =সমাপ্ত=   ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সম্পর্কে: ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান, যার যাত্রা ছয় দশকেরও বেশি সময়ের। দেশের প্রতি ১০টি পরিবারের মধ্যে ৯টি পরিবার প্রতিদিনের প্রয়োজন মেটাতে ইউনিলিভারের অন্তত একটি ব্র্যান্ড ব্যবহার করে। লাক্স, লাইফবয়, সার্ফ এক্সেল, ক্লোজআপ, সানসিল্ক, পন্ডস, ভ্যাসলিন ও ডাভসহ ২০টিরও বেশি বিশ্বস্ত ব্র্যান্ডের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশ লাখো মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে আছে। ইউবিএল হলো ইউনিলিভার গ্লোবালের একটি সহায়ক প্রতিষ্ঠান যা বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ভোক্তাপণ্য সরবরাহ করে আসছে। ইউনিলিভার ও এর ব্র্যান্ডসমূহ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: www.unilever.com.bd  

    Read More »
Back to top button