খেলা

রাজশাহী দলে পাকিস্তানের ফারহান ও নাওয়াজ

 

নভেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য পাকিস্তানের দুই ক্রিকেটার শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজকে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। টি-টোয়েন্টি ফরম্যাটের পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য তারা।

জাতীয় দলের হয়ে ইনিংস শুরু করে থাকেন ফারহান। এখন পর্যন্ত ৩৪ টি-টোয়েন্টিতে ৭টি হাফ-সেঞ্চুরিতে ৮৩৪ রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেট- ১২৯.৩০। এবারই প্রথম বিপিএলে খেলবেন এই ডান-হাতি ব্যাটার।

অন্যদিকে পাকিস্তানের স্পিনার অলরাউন্ডার হিসেবে খ্যাতি আছে নাওয়াজের। ৮৫ ম্যাচে ১৩৫.৯৮ স্ট্রাইক রেটে ৮৩৯ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে ৮৩ উইকেটও শিকার করেছেন নাওয়াজ। এর আগে বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button