খেলা

কাতার ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ

 

ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : শনিবার নিজের সেরা বিধ্বংসী ফর্মে খেলে কাতার ওপেনের শিরোপা জয় করেছেন কার্লোস আলকারাজ। ফাইনালে তিনি আর্থার ফিলসকে ৬-২, ৬-১ ব্যবধানে পরাজিত করেন।

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন আলকারাজ মাত্র ৫০ মিনিটের একটু বেশি সময়ে তার ফরাসি প্রতিপক্ষকে পরাজিত করেন। এর মাধ্যমে তিনি ক্যারিয়ারের ২৬তম শিরোপা জয় করলেন।

এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে মাত্র ২২ বছর বয়সে ক্যারিয়র গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার রেকর্ড গড়েস। আলকারাজ দোহায় প্রথম টুর্নামেন্টেই শিরোপা জিতে নিজের টানা জয়ের ধারা ১২ ম্যাচে উন্নীত করেন।

আলকারাজ বলেন, “আমি এ বছর আরও ক্ষুধার্ত হয়ে এসেছি। প্রতিটি টুর্নামেন্টের পর আমাদের নতুন লক্ষ্য ঠিক করতে হয়। কোর্টে ও কোর্টের বাইরে আমার দল যা করেছে, তাতে আমি ভীষণ খুশি ও গর্বিত। বছরের শুরুটা খুব শক্তিশালী হয়েছে। যদিও কাজটা মোটেও সহজ ছিল না। মানসিকভাবে পুরো দলসহ শক্ত থাকতে হয়েছে। আমি দারুণ টেনিস খেলছি এবং এই সপ্তাহ নিয়ে খুবই সন্তুষ্ট। এই ট্রফির মূল্য আমার কাছে অনেক।”

৪০তম র‌্যাঙ্কধারী ফিলস দীর্ঘ ইনজুরির পর ধীরে ধীরে কোর্টে ফিরছেন। চমৎকার এক সপ্তাহের শেষে স্পেনের নাম্বার ওয়ানের বিপক্ষে তিনি শেষ পর্যন্ত পেরে ওঠেননি। এর আগে তিনি শীর্ষ-১০ বাছাই জাকুব মেনসিক এবং জিরি লেহেকাকে হারিয়েছিলেন।

২০২৪ সালে টোকিওর পর এটাই ছিল তার প্রথম ট্যুর-লেভেল ফাইনাল, যা তাকে পরবর্তী এটিপি র‌্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উন্নীত করবে।

ফিলস বলেন, “চোট নিয়ে দীর্ঘ আট মাস কেটেছে। এই দিনগুলোতে আমাকে সেই কঠিন সময়ের কথা ভাবতে হয়, যখন আমি টেনিসই খেলতে পারিনি। আমি আমার দলকে ধন্যবাদ জানাতে চাই, আজ আমার দিন ছিল না, কিন্তু আমরা দারুণ কাজ করেছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button