বিশেষ খবর

বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া কর্মসূচি ঘোষণা

 

জুলাই, ২০২৫, (বাসস) : বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দোয়া কর্মসূচি ঘোষণা করেছেন।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, গতকাল সোমবার দুপুরে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানের পাইলটসহ ২৭ জন শিক্ষার্থী মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ দুর্ঘটনায় প্রায় পৌনে দুইশত শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

তিনি আরও বলেন, আজ ২২ জুলাই মঙ্গলবার সকল জেলা/মহানগরীতে নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করছি। এই দোয়া অনুষ্ঠান যথাযথভাবে আঞ্জাম দেওয়ার জন্য সকল জেলা/মহানগরী সংগঠনকে অনুরোধ করা হল।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ইতোমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button