আয়কর রিটার্ন জমার সময় বাড়ছে এক মাস
বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির পরিপ্রেক্ষিতে আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে রিটার্ন। বুধবার (৩০ নভেম্বর) বিকালে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ৩১ ডিসেম্বরের পর আর সময় বাড়ানো হবে না। তিনি আরও জানান, ২৯ নভেম্বর পর্যন্ত ২২ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।’
চিঠিতে এনবিআর চেয়ারম্যানকে সর্বোচ্চসংখ্যক করদাতা আয়কর রিটার্ন জমা দেওয়ার স্বার্থে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার অনুরোধ করেন এফবিসিসিআই সভাপতি।




