রাজনীতিশীর্ষ নিউজ

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

 

সেপ্টেম্বর, ২০২৫ ( বাসস) : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান। এ সময় তিনি নুরের শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজখবর নেন।

মির্জা ফখরুল নুরের চিকিৎসকের সাথে কথা বলেন এবং  দ্রুত সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এ সময় মহাসচিবের সাথে ছিলেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

এর আগে রাজধানীর কাকরাইলে ইসলামি ব্যাংক হাসপাতালে জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব। গতকাল রাজধানীর বিজয়নগর এলাকায় দুষ্কৃতিকারীদের হামলার শিকার হন খন্দকার লুৎফর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button