বিশেষ খবররাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

 

ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।

আজ সকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে স্বাগত জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button