আঞ্চলিকসংগঠন সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কর্ণফুলীর সৈইন্যার বাড়ি শাহী জামে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্ণফুলীর চরপাথরঘাটা সৈইন্যার বাড়ি শাহী জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি মনিরুল হক। প্রধান আলোচক ছিলেন বাকলিয়া নুর বেগম জামে মসজিদের খতিব হযরতুল হাজ্ব মাওলানা মুহাম্মদ ইউচুফ চৌধুরী আলকাদেরী (মু.জি.আ)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চরলক্ষ্যা হযরত ছিদ্দিক-এ-আকবর (রা.) আল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ এনামুল হক আল কাদেরী।
বক্তারা বলেন, “নবী করিম (সা.) সমগ্র বিশ্বের জন্য ছিলেন ত্রাণকর্তা। তাঁর আগমন না হলে আমরা মুসলিম পরিচয়ে গর্বিত হতে পারতাম না। তাঁর জন্ম ও ওফাত দিবসে এ ধরনের আয়োজন আমাদের জন্য সৌভাগ্যের।”
আলোচনা শেষে দোয়া, দরুদ পাঠ ও মোনাজাত করা হয়। এ সময় নবী রাসূলগণ ও আওলিয়ায়ে কেরামদের স্মরণ করা হয় এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button