বিশেষ খবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ৩৯০৩টি ইয়াবা, ১৫৫.৫ গ্রাম হেরোইন, ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ বোতল ফেনসিডিল ও ২০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button