বিশ্বশীর্ষ নিউজ
জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড রেডসি ফ্লিল্ম ফ্যাস্টিভালে অ্ংশগ্রহণ করতে বাংলাদেশকে আমন্ত্রণ

সৌদি আরব: জেদ্দা ভিশন ফর এক্সপো এবং রেডসি ফিল্ম ফ্যাস্টিভালে অংশগ্রহণ করার লক্ষ্যে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার সাথে জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড কনফারেন্সের চেয়ারম্যান এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ২৬ অক্টোবর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সেলরের দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সৌদি কালচারাল ইভেন্ট ম্যানেজমেন্ট এর পরিচালক অধ্যাপক নওশিন ওয়াশিম, জেদ্দা ভিশন এক্সপোর ইভেন্ট ম্যানেজার নাদিয়া সাহারি, নিউজ টোয়েন্টিফোর সৌদিআরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ।
বৈঠকে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর এবং জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড কনফারেন্স চেয়ারম্যান দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্কের সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের হোটেল এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ইকুইপমেন্টস, হেলথ কেয়ার, ফ্যাশন এন্ড টেক্সটাইলস, জুট এন্ড জুট প্রোডাক্টস, চামড়া শিল্প ও হালকা প্রকৌশল শিল্পের বাণিজ্যিক সম্প্রসারণ এই মেলার মাধ্যমে সৌদি আরবে তুলে ধরার লক্ষ্য নিয়ে আলোচনা করেন। এসময় আরজিবি মিডিয়া ভে প্রেডাকশন লিমিটেডের কর্ণধার মিস নালান দাল, আগামী ০৬ ডিসেম্বর সৌদি আরবে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রেড সি ফ্লিল্ম ফ্যাস্টিভালে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান।
আগামী বছর ২০২৬ সালের আগস্ট মাসে জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড কনফারেন্সে বাংলাদেশের অংশগ্রহণ এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার সহযোগিতায় বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যসমূহ প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে আমন্ত্রণ জানানোর জন্য কমার্শিয়াল কাউন্সেলরকে অনুরোধ জানান এক্সপোর চেয়ারম্যান।
কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ দু’দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি জেদ্দা সৌদি আরবে সাম্প্রতিক অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফ্যাশন এন্ড টেক্স এক্সপোতে বাংলাদেশের সফল অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন, জেদ্দা ভিশন ফর এক্সপো এবং রেডসি ফিল্ম ফ্যাস্টিভালে অংশগ্রহণের আমন্ত্রণ বাংলাদেশ সরকারের নিকট যথাযথ ভাবে উপস্থাপন করা হবে এবং বাংলাদেশ ও সৌদি আরবের বাণিজ্যিক সম্পর্ক সম্পসারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।




