শীর্ষ নিউজ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

 

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৬২ কিলোমিটার।

তিনি আরো জানান, ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে, কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে অপেক্ষাকৃত বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button