খেলা

দিল্লির বিপক্ষে ব্রেভিসকে পাওয়ার প্রত্যাশায় ফ্লেমিং

এপ্রিল ২০২৬ (বাসস) : সাইড স্ট্রেইন ইনজুরির কারনে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনও খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস।

দিল্লির বিপক্ষে চেন্নাইয়ের পরের ম্যাচেই ব্রেভিসকে পাওয়ার আশা করছেন চেন্নাইয়ের প্রধান কোচ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

ব্রেভিসের ফেরা নিয়ে ফ্লেমিং বলেন, ‘আমরা আশা করছি, দিল্লির বিপক্ষে পরের ম্যাচের জন্য ফিট হয়ে যাবে ব্রেভিস। দিল্লির বিপক্ষে ম্যাচের আগে আমাদের হাতে এখনও পাঁচদিন সময় আছে। ব্রেভিসকে নিয়ে আমরা সাবধানে এগোচ্ছি। আশা করছি, আগামী পাঁচ দিনও আমাদের পরিকল্পনা মত সবকিছু হবে। সে খেলার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে উঠে বলে আমরা আশাবাদী। আমরা তাকে একাদশে পাবার অপেক্ষায় আছি।’

২০২৫ সালে বদলি খেলোয়াড় হিসেবে চেন্নাইয়ে খেলার সুযোগ পান ব্রেভিস। ঐ আসরে ১৮০ স্ট্রাইক রেটে ৬ ইনিংসে ২২৫ রান করেন তিনি। ১২৫ বল খেলা ব্রেভিস ১৭ ছক্কা মেরে সবার নজর কাড়েন।

আগের আসরে ব্যাট হাতে দারুণ পারফরমেন্সের সুবাদে ২০২৬ সালে ব্রেভিসকে দলে ধরে রাখে চেন্নাই। খেলার সুযোগ পেলে মিডল অর্ডারে ব্যাট হাতে নামবেন ব্রেভিস।

আইপিএলের চলতি আসরে তিন ম্যাচ খেলে সবগুলোই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া চেন্নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button