রাজনীতিশীর্ষ নিউজ

‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ কার্যক্রমের জন্য বিএনপির উপ-কমিটি গঠন

 

জুন ২০২৫(বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক কার্যক্রম দেশি-বিদেশি সংবাদপত্র, টেলিভিশন, বার্তা সংস্থা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরতে মিডিয়া উপ-কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার রাতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটিকে সার্বিকভাবে সহযোগিতা করতে এই ‘মিডিয়া উপ-কমিটি’ গঠন করা হয়েছে।

এই উপ-কমিটিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে আহ্বায়ক এবং সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনকে সদস্য সচিব করা হয়েছে।

উপ-কমিটির সদস্য হিসেবে রয়েছেন- শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংবাদিক আলী মামুদ, শায়রুল কবির খান, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, ব্যারিস্টার আবু সায়েম, ডা. মোস্তফা আজীজ সুমন, মাহমুদা হাবীবা, জাহিদুল ইসলাম রনি, আজিজুর রহমান কিরন, মহসিনুর রহমান বাদল, কে. এম. নাজমুল হক, মোবাইদুল ইসলাম মুকুল, মো. সাখাওয়াত হোসেন খন্দকার ও নাফিজ ওয়াহিদ ফাইজাল।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button