শীর্ষ নিউজসংগঠন সংবাদ

সুনামগঞ্জে গুজবের প্রতিবাদে বিএনপি নেতা সামাদ মুন্সির সংবাদ সম্মেলন


আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আব্দুস সামাদ মুন্সির আহবানে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ মুন্সি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন ব্যবসায়ী। আওয়ামী লীগ আমলে নানাভাবে নির্যাতিত ছিলাম। অনেক মিথ্যা মামলার আসামী হয়ে হয়রানীর শিকার হয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী গ্রুপের দুইজন নেতা শামসুল হক ও কামাল হোসেন আমাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে উদ্দেশ্য মূলকভাবে আমার বিরুদ্ধে গুজব ও অপ্রপ্রচার চালাচ্ছেন। অথচ এই অপপ্রচারকারী দুই নেতা বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন। সুযোগ-সুবিধা নিয়েছেন। বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন। আওয়ামী লীগের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ১৫ আগস্ট শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আব্দুস সামাদ বলেন,দলের কর্মীরা আমাকে চায় বলে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে নেতৃত্ব বেরিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু গুজব ও অপপ্রচারকারীরা মিথ্যা তকমা দিয়ে আমাকে ঘায়েল করতে চায়। তার বিরুদ্ধে বাড়ি-গাড়িসহ অঢেল সম্পত্তি করার যে অভিযোগ প্রতিপক্ষরা এনেছেন সেগুলো মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন,আমি একজন কয়লা আমদানীকারক। আমার আয়ের প্রতিটি টাকা আয়কর রিটার্নে লিপিবদ্ধ আছে। এর বাইরে জ্ঞাত আয় বর্হিভুত আমার কোনও সম্পত্তি নাই। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারের নিন্দা জানাই। এ সময় যুবদল নেতা আনোয়ার হোসেন ও নজির হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button