শীর্ষ নিউজসংগঠন সংবাদ

জগন্নাথপুরে বিভিন্ন অভিযোগে জামায়াত নেতা রিপন বহিষ্কার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সংগঠনের আনুগত্য, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্গলা বিরোধী কাজে জড়িত থাকায় জামাতে ইসলামী চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সহকারী সেক্রেটারী মো. রেজাউল করিম রিপনকে উপজেলা জামাতের কর্মপরিষদের সর্বসম্মত সিন্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শনিবার (১৪জুন) সকালে উপজেলা জামাতের সভাপতি মো. লুৎফুর রহমান ও উপজেলা সেক্রেটারী মাওলানা আফজল হোসাইন যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কার প্যাডে উল্লেখ করা হয়। মো. রেজাউল করিম রিপন, পিতা ওয়াজিদ উল্লাহ, গ্রাম চিলাউড়া (মাঝপাড়া) সে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারীর দায়িত্বে ছিল। কিন্তু দীর্ঘ দিন যাবত সে সংগঠনের আনুগত্য, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্গলা বিরোধী কাজে জড়িত থাকায় গত ২৭ মে ২০২৫ ইং তারিখে উপজেলা জামাতের কর্মপরিষদ এর সবসম্মত সিন্ধান্ত মোতাবেক তাকে দলীয় সকল প্রকার পদ পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উক্ত সিন্ধান্তের পর তাহাকে সংশোধনের চেষ্টা করা সত্তেও সাংগঠনিক আনুগত্য ও শৃঙ্গলা পরিপন্থী কাজ হতে বিরত না হওয়ায় আজ (১৪ জুন) উপজেলা জামাতের কর্মপরিষদের সর্বসম্মত সিন্ধান্ত মোতাবেক তাহাকে দল থেকে বহিস্কার করা হয়।

এ ব্যাপারে উপজেলা জামাতের সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, তার রিপনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই সমর্থনের সুযোগ নেই। আর যেন এমন কিছু না হয় সেজন্যই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে রিপনের কোনো কর্মকাণ্ডের জন্য জামায়াত দায়ী থাকবে না।##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button