চট্টগ্রামশীর্ষ নিউজ
সন্ধানী চমেক ইউনিটের কর্ণিয়া সংগ্রহে নতুন সাফল্য

গত ১৭ই জুন, ২০২৫ইং, রোজ মঙ্গলবার সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের প্রচেষ্টায় চট্টগ্রামের চন্দনাইশ সাতবাড়িয়া গ্রামনিবাসী প্রয়াত প্রদীপ চৌধুরী এর কাছ থেকে সফলভাবে দুটি কর্ণিয়া সংগ্রহ করা হয়েছে।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৬ বছর।
মৃত্যুর আগে তাঁর শেষ ইচ্ছা ছিলো নিজের চোখের কর্ণিয়া কাউকে দান করার মাধ্যমে যেনো তার চোখের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পায় অন্য এক মানুষের আঁধার পৃথিবী। বাবার শেষ ইচ্ছাটি পূরণ করতে এগিয়ে এলেন তার মেয়ে প্রজ্ঞা লাবনী চৌধুরী। যোগাযোগ করলেন সন্ধানীর সাথে।
সন্ধানী চমেক ইউনিট টিম মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে গিয়ে সফলতার সাথে তাঁর চোখের কর্ণিয়া সংগ্রহ করলো। এই কর্ণিয়া হয়তো অন্ধ মানুষকে দৃষ্টির আলো উপহার দেবে। আমরা মৃতের আত্মার শান্তি কামনা করি।
কর্ণিয়া সংগ্রহকালে উপস্থিত ছিলেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. ওমর ফয়সাল, সভাপতি মিথিলা বনিক এবং একঝাঁক সন্ধানীয়ান।




