বিশেষ খবর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার কর্মী গ্রেফতার, বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

 

জুন, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন মো. শুক্কর (১৯), মো. জিহাদ (১৯), রাহিম (১৯) ও  সুমন (১৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বিকেলে মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার গোপন সংবাদেও ভিত্তিতে পুলিশ জানতে পারে, জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেরে অনেকে পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি তাজা ককটেল, একটি চাপাতি, দুইটি চাকু, একটি দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি চেইন স্পোকেট উদ্ধার করা হয়।

এতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button