শীর্ষ নিউজসংগঠন সংবাদ

কানাডায় সংবর্ধিত হলেন সাংবাদিক নেসারুল হক খোকন


আল হেলাল,সুনামগঞ্জ : কানাডার টরন্টোতে সংবর্ধিত হলেন জাতীয় দৈনিক যুগান্তর-এর সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক সুনামগঞ্জের কৃতিসন্তান সাংবাদিক নেতা নেসারুল হক খোকন। গত ২৭ জুন (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যায় টরেন্টোর মদিনা প্রিমিয়ার গ্রীল রেস্টুরেন্টের হল রুমে সুনামগঞ্জ জেলাবাসীর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহ মাহবুবের সভাপতিত্ব এবং মোঃ শামিম মিয়া ও রুম্মান আহমেদর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার টরেন্টো সেনেকা কলেজের অধ্যাপক ড.আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাসুক মিয়া, দিলোওয়ার হোসেন বকুল, মোঃ ফজলুল করিম, কপিল উদ্দিন বাবলু, লন্ডন প্রবাসী কবির জায়গীরদার রাজা, মিলাদ আহমদ, মোঃ জিল্লুর রহমান,মিজানুর রহমান জিতু,সুবেদুর রহমান মুন্না, সৈয়দ তারিক হাসান দাউদ পীর,আনিসুর রহমান রনি, কাজী শিহাব উদ্দিন চৌধুরী, পাভেল আহমদ, তোফায়েল আহমদ শামীম, আনোয়ার মিয়া ও মাজহার চৌধুরী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক নেসারুল হক খোকনের সাহসী, নিরপেক্ষ ও অনুসন্ধানমূলক সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, খোকন একজন নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিক,যিনি দেশ ও মানুষের কল্যাণে কলম চালিয়ে যাচ্ছেন। তার প্রতিবেদন দেশের গণমাধ্যম জগতে একটি শক্তিশালী প্রভাব ফেলেছে। অনুষ্ঠান শেষে নেসারুল হক খোকন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আপনাদের ভালোবাসা আমাকে দায়িত্বশীল ও নির্ভীকভাবে সাংবাদিকতা করতে অনুপ্রাণিত করবে। কানাডায় অবস্থানকালে নেসারুল হক খোকন অপর এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন দিরাইয়ের খ্যাতিমান চিকিৎসক ডাঃ জ্যোতির্ময় দত্ত এর সাথে। যিনি একাধারে ২০ বছর দিরাই হাসপাতালে কর্মরত ছিলেন। উল্লেখ্য খোকনের পিতা ডাঃ সৈয়দুল বাশারও জীবদ্ধশায় দিরাই হাসপাতালে চাকুরীরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button