অর্থ ও বাণিজ্যশীর্ষ নিউজ

মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে দেড় কোটি মিটার কারেন্ট জাল জব্দ

 

আগস্ট, ২০২৫ (বাসস) : কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ শত ৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে মহেশখালী থানাধীন কুতুবজুম তাজিয়া কাটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে, জব্দকৃত কারেন্ট জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

এ সময়, কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button