খেলা

জাতীয় ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব কাল শুরু

 

২৫ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় আগামীকাল থেকে পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে  শুরু হচ্ছে জাতীয় ভলিবল প্রতিযোগিতা (৩০তম পুরুষ ও ২৫তম মহিলা) এর মূল পর্ব।

বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে চূড়ান্ত পর্বের উদ্বোধন ঘোষনা করবেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি এর বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর সভাপতি ফারুক হাসান।

পুরুষ বিভাগে ১০টি দল তিন গ্রুপে ও মহিলা বিভাগে ৬টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে মূল পর্বে অংশগ্রহণ করবে।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে :

পুরুষ বিভাগ :

ক-গ্রুপ : বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা জেলা, কুষ্টিয়া জেলা, রাজশাহী জেলা
খ-গ্রুপ : বাংলাদেশ নৌবাহিনী, বিকেএসপি, বগুড়া জেলা
গ-গ্রুপ : বাংলাদেশ বিমান বাহিনী, তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন, বাংলাদেশ আনসার ও ভিডিপি

মহিলা বিভাগ :

ক-গ্রুপ : বাংলাদেশ আনসার ও ভিডিপি, রাজশাহী জেলা, যশোর জেলা
খ-গ্রুপ : বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম জেলা, সাতক্ষীরা জেলা

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button