চীনসফরে বাংলাদেশ সিডস ফর দ্য ফিউচার বিজয়ীরা

ঢাকা, ১৭ আগস্ট ২০২৫: হুয়াওয়েআয়োজিত‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫, বাংলাদেশ’-এর আটবিজয়ীরচীন সফর শুরুহয়েছে। ১০ দিনব্যাপী এই সফরেতাঁরাডিজিটালট্যালেন্টসামিটে যোগ দেওয়ারপাশাপাশিফাইভ-জি, এআই, আইওটি ও স্মার্ট সিটিরউপরপ্রশিক্ষণ নেবেন এবং সামাজিক যোগাযোগেরকর্মসূচিতেঅংশগ্রহণকরবেন।
পৃথিবীরবিভিন্ন দেশ থেকে নির্বাচিতসিডস ফর দ্য ফিউচার ২০২৫ বিজয়ীরা এই পর্যায়ে অংশ নিচ্ছেন যেখানেতাঁরাসর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনসম্পর্কে জানতেপারবেন। বিশেষজ্ঞদেরকাছ থেকে প্রশিক্ষণের পাশাপাশিডিজিটালট্যালেন্টসামিটেশিল্পখাতের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়েরওসুযোগপাবেনতাঁরা। ফলেবাস্তবঅভিজ্ঞতা ও বর্তমানবিশ্ব সম্পর্কে ধারণানিয়েভবিষ্যতে বাংলাদেশের আইসিটিখাতকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁরাপ্রস্তুত হবেন।
হুয়াওয়েসাউথ এশিয়ার হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন সতা নভীর আহমেদ বলেন, “এ পর্যন্ত আমরা বাংলাদেশে ১২তম বারের মতো‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রামেরআয়োজনকরেছি। এটিশিক্ষার্থীদের জন্য কেবল একটিপ্রতিযোগিতানয়, বরং দেশে-বিদেশে আইসিটি ও টেলিকমসম্পর্কে জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ। এমনএকটি বৈশ্বিকআয়োজনেবাংলাদেশিশিক্ষার্থীরা তাদেরঅংশগ্রহণ ও পারফরমেন্সের মাধ্যমে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছে। এই প্রোগ্রামেতাঁরা অন্যদের সাথে নেটওয়ার্কিংয়ের দারুণসুযোগও পেয়ে থাকেন। আমরাবিশ্বাস করি, এবছরেরবিজয়ীরাআয়োজনেরপ্রতিটিসুযোগকাজেলাগিয়েনিজেদেরআরও দক্ষ করেতুলবেন এবং বাংলাদেশের আইসিটিযাত্রায় গুরুত্বপূর্ণ অবদানরাখবেন।”
এবারের বিজয়ীরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশের সায়েদ আতিফরায়হান, নর্থ সাউথ ইউনিভার্সিটিরফারিসাজায়নাহ জামান, ব্র্যাকইউনিভার্সিটিরনাফিমকরিম খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিংঅ্যান্ড টেকনোলজির (বুয়েট) মো. রেজওয়ানউল্লাহ, ঢাকাবিশ্ববিদ্যালয়েরতাসনিয়াইফফাত, রাজশাহীইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিংঅ্যান্ড টেকনোলজির (রুয়েট) মোঃসাফিউসসিফাত ও ইসলামিকইউনিভার্সিটি অব টেকনোলজিরনুফসাতফারুক ও ওয়াসিফউদ্দিন। এই বছরপ্রায় ৩,০০০ আবেদন থেকে ইন্টারভিউ, লিখিতপরীক্ষা, সাবলীল উপস্থাপনা – এমনঅনেকযাচাই-বাছাই শেষে এই আটজন শিক্ষার্থীকে বাংলাদেশ বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
আন্তর্জাতিক পর্যায়ে ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রাম উল্লেখযোগ্য প্রভাব রেখেছে। ১৪১টি দেশের ১৮,০০০-এরও বেশিশিক্ষার্থী এই আয়োজনেঅংশগ্রহণেরমাধ্যমে সরাসরি উপকৃত হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজের সঙ্গে প্রোগ্রামটির ৫০০-এরও বেশি যৌথ কার্যক্রম রয়েছে।




