শীর্ষ নিউজ

ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

 

আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসি সূত্রে জানা যায়, আজ সোমবার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টায় তুরাগ থানার রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button