আঞ্চলিকশীর্ষ নিউজ

সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করলেন ৪ এমপি প্রার্থী


আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাশা করে,দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনকে স্বাগতম জানানোর মধ্যে দিয়ে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার পাটানবাড়ীতে সাবেক চেয়ারম্যান ও মহকুমা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম ক্যাপ্টেন আব্দুল অদুদ পাঠান সাহেবের বাড়ীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চারবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন।
উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা য়ুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আসপিয়ার পুত্র ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক এবং সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র প্রদপ্রার্থী আব্দুল্লাহ আল নোমান।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল করিম পাটান,মইনুল ইসলাম,আব্দুল মজিদ,শামছুল হক,জুলহাস আহমদ পাটান,হোসেন আমির,আক্তার হোসেন রানু,জাকিরুল ইসলাম তপু,শুয়েব চৌধুরী,শফিউল হক,আবুল হায়াত,মোঃ জামাল উদ্দিন,ওমর ফারুক,শুয়েব আহমদ,জুয়েল মিয়া,সাদেক পাটান,ফরহাদ আহমেদ পাটান,পারভেজ আহমদ,হোসেন আহমদ জুয়েল,মোস্তাক আহমদ,সালেহ হক রাজীব,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম শফিক,জাহাঙ্গীরনগর ইউপি বিএনপি নেতা জাকির হোসেন,ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহী ও তানিম রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাষ্ট্রের নিউজার্সি ষ্টেটের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ পাটানের উদ্যোগে বিশেষ মুনাযাত পরিচালনা করা হয়। পরে সমবেত নেতাকর্মী সমর্থকদের মধ্যে বিতরন করা হয় এক হাজার প্যাকেট খাবার। সভায় বক্তারা বলেন,সুনামগঞ্জ সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন,আবুল মনসুর শওকত,ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক ও আব্দুল লতিফ জেপি এই ৪ জন পদপ্রার্থীর পক্ষ থেকে আমরা এই ঘোষণা দিচ্ছি যে,দল যাকেই মনোনয়ন দেবে আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে সকল কার্যালয়ের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসুচি বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করতে রাজপথে সোচ্চার থাকবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button