শীর্ষ নিউজ
সৌদিআরবের জেদ্দায় বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজার নামাজ অনুষ্ঠিত

মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব: সৌদি আরবের জেদ্দায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ৩১ই ডিসেম্বর বাংলাদেশ সাথে মিল রেখে সৌদি সময় ১১টা ২০মিনিটে বাংলাদেশ কনস্যুলেটে জেনারেল এর মাঠ প্রাঙ্গনে এ জানাজা হয়। জানাজায় ইমামতি করেন সৌদি আরব পঞ্চিমাঞ্চল ওলামা দলের সভাপতি মাওলানা আছাব উদ্দিন । এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জাতীয়তাবাদী দল বিএনপির সৌদি আরব পঞ্চিমাঞ্চল এর সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, কনস্যুলেট কর্মকর্তা, কর্মচারী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ প্রবাসীরা অংশ নেন।
জানাজার নামাজ শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বেগম খালেদা জিয়ার জন্য সৌদিআরব পঞ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে পবিত্র ওমরাহ পালন ও দোয়া করা হয়।
নাজায় উপস্থিত হয়ে কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রবাসীরা চাইলে জানাজায় যেতে পারবে না তাই এই জানাজার আয়োজন করেছি। সব মানুষ যাঁকে ভালোবাসে, তাঁকে আল্লাহ নিশ্চয় ক্ষমা করবেন।’
সৌদিআরব পঞ্চিমাঞ্চলের বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন বলেন, একজন আপসহীন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দীর্ঘদিন জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছেন বলে তাঁরা মন্তব্য করেন।
এদিকে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে সৌদিআরবের অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক পালন উপলক্ষে দূতাবাস ও কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এর আগে গত ৩০ ডিসেম্বর সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ও আলোচিত নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন হিসেবে দীর্ঘদিন দল পরিচালনা করেন এবং তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।




