আঞ্চলিকসংগঠন সংবাদ

উত্তর কাট্টলীতে ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল শুরু

উত্তর কাট্টলী ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের উদ্যোগে ১২ দিন ব্যাপী (২৬তম) পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল স্থানীয় আজম ফতেহ্ জামে মসজিদে গত ২৫শে আগষ্ট সোমবার বাদে মাগরিব হতে শুরু হয়েছে। পেশ ইমাম মুফতি মৌলানা মোঃ আব্দুস সাত্তার ছলিমপুরীর সভাপতিত্বে উদ্ভোধনী দিবসে প্রধান বক্তা হিসেবে খাগড়াছড়ি কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মৌলানা মো: মুফতি আব্দুন্নবী হক্কানী এবং বিশেষ বক্তা হিসেবে খতিব মৌলানা হাফেজ নুরুল মোস্তাফা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন “প্রিয় নবীর (দঃ) শুভাগমণে মানব জাতি শাশ্বত সত্য ও মুক্তির দিশা পেয়েছে। মানুষ যতক্ষণ না পর্যন্ত নবী (দঃ) প্রেমে উৎস্বর্গ হবে না ততক্ষণ পর্যন্ত মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না”। উল্লেখ্য যে, আগামী ৫ই সেপ্টেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে ১২ দিন ব্যাপী মাহফিল সমাপ্ত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button