শীর্ষ নিউজ

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

 

সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার অবৈধ গ্যাস ব্যবহার রোধে এবং রাজস্ব সুরক্ষায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার লাঙ্গলবন্দে এই অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ৬ হাজার ৬৫৫ ঘনফুট গ্যাস অপচয় রোধ করা সম্ভব হয়েছে।

যারা বাজারমূল্য দৈনিক হিসেবে ১৮ হাজার ১০০ টাকা এবং মাসিক ৫ লাখ ৬০০ টাকা।

এ অভিযানে দুই কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ৩২০ ফুট অবৈধ গ্যাসের পাইপলাইনও অপসারণ করা হয়। এতে ৩০০টি আবাসিক বার্নার এবং নয়টি বাণিজ্যিক বার্নার ও একটি ওভেন বিচ্ছিন্ন হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে অভিযুক্ত একজনের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button