অর্থ ও বাণিজ্যপ্রযুক্তি

প্রযুক্তিখাতের ১০টি মেগাট্রেন্ড নিয়েহুয়াওয়েরপ্রতিবেদনপ্রকাশ

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫:হুয়াওয়েসম্প্রতি ‘ইন্টেলিজেন্টওয়ার্ল্ড ২০৩৫ রিপোর্ট’ ও ‘গ্লোবালডিজিটালাইজেশনঅ্যান্ড ইন্টেলিজেন্সইনডেক্স ২০২৫ রিপোর্ট’শীর্ষক দুইটি শ্বেতপত্রপ্রকাশকরেছে। প্রতিবেদনে আগামী ১০ বছরে সম্ভাব্য কিছুবড় প্রযুক্তিগত পরিবর্তন অর্থাৎ মেগাট্রেন্ডউল্লেখ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, উৎপাদনশিল্প ও বিদ্যুৎখাতসহবিভিন্নশিল্পে প্রযুক্তিগুলির প্রভাবনিয়েও এতে আলোচনা করা হয়েছে।

হুয়াওয়েরএক্সিকিউটিভডিরেক্টর অব দ্য বোর্ড ডেভিডওয়াংবলেন, “সভ্যতারপ্রতিটিঅগ্রগতিএসেছে প্রযুক্তিগত অনুসন্ধানেরহাতধরে। অনুসন্ধানেরপ্রবণতামানবজাতির স্বভাবজাত বৈশিষ্ট্য। এটিআমাদেরজ্ঞান ও প্রযুক্তির সীমানাবিস্তৃতকরতেঅনুপ্রাণিতকরে। আর আজ সেই প্রেরণাইআমাদেরআরওবুদ্ধিবৃত্তিকবিশ্বেরদিকেনিয়েযাচ্ছে। জেনারেটিভএআইএমন সম্ভাবনার দরজাখুলেদিচ্ছে, যা আমরাআগেকল্পনাওকরতেপারিনি। তাইআমাদেরঅবশ্যইভবিষ্যতের দিকেতাকাতেহবে এবং নতুন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও ধারণাগড়েতুলতেহবে।”

গত দুইবছরেহুয়াওয়েরগবেষণা দল বিশ্বজুড়ে ২০০-এরও বেশিকর্মশালাআয়োজনকরেছে এবং ১০০-এরও বেশিবিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গ্রাহক ও অংশীদারের সঙ্গে গভীরপর্যালোচনাকরেছে। এর ভিত্তিতেই তৈরি হয়েছে’ইন্টেলিজেন্টওয়ার্ল্ড ২০৩৫ রিপোর্ট’। জাতিসংঘ ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেরমতোবিশ্বস্ত উৎস থেকে প্রাপ্ত তথ্য ও পদ্ধতিরউপরভিত্তিকরে তৈরি এই রিপোর্টে ১০টি প্রযুক্তির মেগাট্রেন্ডউল্লেখ করা হয়েছে, যা হুয়াওয়েরমতেআগামী দশকেবুদ্ধিবৃত্তিকরূপান্তরকেপরিচালিতকরবে।

মেগাট্রেন্ড ১: কৃত্রিমসাধারণবুদ্ধিমত্তা (এজিআই) এই রূপান্তরের ক্ষেত্রে সবচেয়েবড় চালিকাশক্তি হবে। এর জন্য কৃত্রিমবৃদ্ধিমত্তাকেবাস্তবপ্রয়োগের সাথে একীভূত করা প্রয়োজন। কৃত্রিমসাধারণবুদ্ধিমত্তারফলেঅভূতপূর্ব প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব হবে।

মেগাট্রেন্ড ২: লার্জ মডেলগুলি (বড়পরিসরেরএ্আইমডেল) বিকাশের সাথে সাথে এআই এজেন্ট সাধারণকাজেরমাধ্যম থেকে সিদ্ধান্তগ্রহণেরসহযোগীতেপরিণতহবে এবং বিভিন্নশিল্পে বৈপ্লবিকপরিবর্তননিয়েআসবে।

মেগাট্রেন্ড ৩: হিউম্যান-এআই প্রোগ্রামিংয়েরমাধ্যমে সফটওয়্যার ডেভেলপমেন্টনতুনরূপপাবে। এর ফলেমানুষ উচ্চ পর্যায়েরডিজাইন এবং সৃজনশীলচিন্তাভাবনারউপর বেশিমনোযোগদিতেপারবে। অন্যদিকে, এআই একই ধরনের কোডিংয়েরকাজগুলি দক্ষতার সাথে পরিচালনাকরবে।

মেগাট্রেন্ড ৪: মানুষ ও কম্পিউটারেরমধ্যকার যোগাযোগপর্যায়ক্রমে গ্রাফিক্সভিত্তিকইন্টারফেস থেকে সাধারণভাষা ও মাল্টিমোডাল (বহুমুখী) ইন্টারফেসভিত্তিকহয়েউঠবে। এর ফলেসম্পূর্ণ ইন্দ্রিয়গতঅভিজ্ঞতাপাওয়া সম্ভব হবে। ইন্টারফেসগুলোব্যবহারকারীর কণ্ঠ, অঙ্গভঙ্গিসহ নানাউপায়েডিজিটালবিশ্বের সঙ্গে যোগাযোগেরসুযোগকরে দেবে।

মেগাট্রেন্ড ৫: মোবাইলঅ্যাপগুলিআলাদাইউনিটহিসেবেকাজনাকরেএআইএজেন্টেরমাধ্যমে বড়একটিসিস্টেমের অংশ হিসেবেকাজকরবে। এর ফলেএআইএজেন্টগুলিশুধুব্যবহারকারীরকমান্ডনিয়েইঅন্যান্য সার্ভিসব্যবহারকরতেপারবে।

মেগাট্রেন্ড ৬: ওয়ার্ল্ড মডেলের (বাস্তবপরিস্থিতিবুঝতেসক্ষম) মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তির অগ্রগতি লেভেল ফোর বাআরও উচ্চ স্তরের স্বয়ংক্রিয়যানবাহন তৈরিতেভূমিকারাখবে। এই যানবাহন মোবাইল থার্ড স্পেস (শুধুযাতায়াতনয়, বরংবসেকাজ করা, বিশ্রাম নেওয়াবাসময়কাটানোর জন্য ব্যবহার করা যায়) হিসেবেকাজকরবে ।

মেগাট্রেন্ড ৭: ২০৩৫ সালেরমধ্যে বিশ্বব্যাপীকম্পিউটিং ক্ষমতা ভন নিউম্যানআর্কিটেকচারের (আধুনিককম্পিউটারেরমূলডিজাইন) সীমা পেরিয়ে ১,০০,০০০ গুণ বৃদ্ধি পাবে। এর ফলেকম্পিউটিংইকোসিস্টেম নতুনভাবেগড়েউঠবে। যে চারটিমূল ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনঘটবে সেগুলিহলো: সেমিকন্ডাক্টরের উপকরণ ও ডিভাইস, প্রক্রিয়াজাতকরণের প্রযুক্তি, কম্পিউটিংআর্কিটেকচার এবং কম্পিউটিংপ্যারাডাইম।

মেগাট্রেন্ড ৮: এজেন্টিকএআই ডেটা স্টোরেজের ক্ষেত্রে মৌলিকপরিবর্তনআনবে, কারণ ২০২৫ সালেরতুলনায়এআই স্টোরেজেরচাহিদা ৫০০ গুণ বৃদ্ধি পাবে। বিশ্বের মোট স্টোরেজের ৭০ শতাংশহবেএআই স্টোরেজ।

মেগাট্রেন্ড ৯: নয়শো কোটিমানুষনয়শোবিলিয়নএজেন্টের সঙ্গে সংযুক্ত হবে।এর ফলে মোবাইলইন্টারনেটএজেন্টিকইন্টারনেটে (এআইএজেন্টের স্বয়ংক্রিয় ক্ষমতাযুক্ত) রূপান্তরিতহবে।

মেগাট্রেন্ড ১০: ২০৩৫ সালেরমধ্যে গ্লোবাল ডেটা সেন্টারগুলোরবিদ্যুতের ব্যবহারপ্রায় ১.৫ ট্রিলিয়নকিলোওয়াট-আওয়ারহবেবলেধারণা করা হচ্ছে। অর্থাৎ, নতুনএনার্জি সিস্টেমে এআইপুরোপুরি অন্তর্ভুক্ত নাহওয়াপর্যন্ত শক্তির চাহিদা এর দ্রুতপ্রসারকেবাধাগ্রস্তকরবে। এই পরিবর্তনেরকারণে ২০৩৫ সালেরমধ্যে বৈশ্বিকপর্যায়েব্যবহৃত শক্তির মিশ্রণেবায়ু ও সৌর শক্তির অংশ হবে ৫০ শতাংশ।

‘ইন্টেলিজেন্টওয়ার্ল্ড ২০৩৫ রিপোটের্’ ২০৩৫ সালেরমধ্যে এআইকীভাবেআমাদের দৈনন্দিন জীবন, ঘরবাড়ি, ব্যবসা ও পরিবেশেব্যবহৃতহবে তার চিত্রতুলেধরাহয়েছে। এই রিপোর্টে বলাহয়েছে যে, এআইসক্রিয়প্রতিরোধমূলকব্যবস্থা গ্রহণেরমাধ্যমে ৮০ শতাংশের বেশি দীর্ঘস্থায়ী রোগপ্রতিরোধেসাহায্য করবে এবং চীনের ৯০ শতাংশের বেশিবাড়িতেবুদ্ধিমান রোবট থাকবে।

হুয়াওয়ে অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং আইসিটিবিশেষজ্ঞদের সঙ্গে কাজকরে গ্লোবালডিজিটালাইজেশনইনডেক্সকে (জিডিআই) নতুনভাবেপ্রকাশকরেছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের আইসিটিশিল্পেরকার্যকারিতাপরিমাপ করা হয়। নতুন এই গ্লোবালডিজিটালাইজেশন এবং ইন্টেলিজেন্সইনডেক্সে (জিডিআইআই) নতুনকিছু অর্থনৈতিকবিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতেডিজিটাল অর্থনীতিরমাধ্যমে এআইয়েরসুবিধা নেওয়ারপ্রক্রিয়াসম্পর্কে সঠিকধারণাপাওয়াযায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button