খেলা

জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন

 

অক্টোবর ২০২৫ (বাসস): জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুইদিনব্যাপী টেবিল টেনিস প্রেিতিযাগিতায় আজ দ্বিতীয় দিন দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন মো: আনোয়ার হোসেন ও জাফর ইকবাল জুটি এবং রানার্স আপ হন সৈয়দ মামুন ও তারিকুল ইসলাম মাসুম।

ফাইনাল খেলা (দ্বৈত) আনোয়ার হোসেন ও জাফর ইকবাল জুটি ১১-৭ এবং ১১-৪ পয়েন্ট সৈয়দ মামুন ও তারিকুল ইসলাম মাসুম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

গত ১৪ অক্টোবর মঙ্গলবার টেবিল টেনিস এককে সৈয়দ মামুন জাফর ইকবালকে ২-১ গেমে পরাজিত করে একক চ্যাম্পিয়ন হন এবং তৃতীয় হন মাহবুব রেজা।

আগামীকাল ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের টেনিস কোর্টে ক্লাব সদস্যদের এয়ারগান শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button