শীর্ষ নিউজসংগঠন সংবাদ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণঅধিকার পরিষদের দোয়া মাহফিল

 

নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রণকের উদ্যোগে আজ রোববার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এ বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে যাত্রাবাড়ী ও ডেমরা এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দোয়া মাহফিলে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোসহীন গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক।

তিনি অভিযোগ করে বলেন, ‘গত ১৫ বছরের নানা হয়রানি, অন্যায় আটক এবং পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চনার কারণেই আজ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে গেছে। এমনকি কারাগারে ‘স্লো পয়জন’ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।’

গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও ঢাকা-৫ আসনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রণক বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক এবং বর্তমান সংকটময় সময়ে তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমরা আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি, যাতে তিনি আবারও দেশসেবায় আত্মনিয়োগ করতে পারেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button