খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ দলে ফিরলেন হার্দিক পান্ডিয়া

 

ডিসেম্বর ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনজুরি কাটিয়ে দুইমাস পর দলে ফিরেছেন অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া।

ভারতের টি২০ সহ-অধিনায়ক শুভমান গিল কলকাতায় প্রথম টেস্টের পর থেকে ঘাড়ের ইনজুরির কারনে মাঠের বাইরে ছিলেন। টি২০ দলে গিলও ফিরেছেন। বিসিসিআই’র সেন্টার অব এক্সিলেন্স (সিওই) এর সবুজ সঙ্কেত পেলে গিল মাঠে নামতে পারবেন।

আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজে নেতৃত্ব দিবেন সূর্যকুমার যাদব।

রিঙ্কু সিং ও অল রাউন্ডার নিতিশ কুমার রেড্ডি আগের টি২০ দল থেকে বাদ পড়েছেন। রিঙ্কু বর্তমানে উত্তর প্রদেশের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন।

পাঁচ ম্যাচের টি২০ সিরিজ আগামী ৯, ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে কাটাক, নিউ চন্ডিগড়, ধর্মশালা, লাক্ষেœৗ ও আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

ভারত টি২০ দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, আক্সার প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী, আর্শদ্বীপ সিং, কুলদ্বিপ যাদব, হার্শিত রানা ও ওয়াশিংটন সুন্দর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button