রাজনীতিশীর্ষ নিউজ

এমপি না হলেও নিজের জমিতে হাওরবাসীর জন্য হাসপাতাল করতে চাই — কাজী রেহা কবির সিগমা

 

কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী, সমাজকর্মী, গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা বলেছেন “এমপি হই বা না হই—হাওরবাসীর জন্য কাজ করাই আমার লক্ষ্য।”

তিনি বলেন, এখানে স্বাস্থ্যসেবার ঘাটতি সবচেয়ে বড় সমস্যা। তাই প্রয়োজন হলে নিজের জমিতেই হাসপাতাল নির্মাণ করবো। মানুষের কষ্ট লাঘব করাই আমার প্রতিশ্রুতি।” ০৯ ডিসেম্বর মঙ্গলবার অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন ও দেওঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী রেহা কবির সিগমা একথা বলেন।

গণসংযোগে কুশল বিনিময়, করমর্দনের পাশাপাশি তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। সাধারণ মানুষের অভাব-অভিযোগের খোঁজ খবর নেন।

কাজী রেহা কবির সিগমা আরও বলেন, “হাওর এলাকায় টা দুর্গম। এখানে আমি অনেকের সাথে কথা বলেছি। জানতে পেয়েছি এখানে সুচিকিৎসার অভাব আছে। প্রসূতি মায়ের সমস্যা হচ্ছে। চিকিৎসার জন্য দূরে যেতে হয়, যা ওনাদের জন্য প্রচন্ড কষ্টের। স্বাস্থ্যসেবা দয়া নয়, এটি সবার নাগরিক অধিকার, জনগণের মৌলিক অধিকার।”

জনগণের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন,

“এমপি বা সংসদ সদস্য না হলেও আমি জনগণের সঙ্গে কাজ করে যাবো। আমার একটা জায়গা আছে। আপনাদের সহযোগিতা পেলে, সেই জায়গা দিয়ে আমি হাসপাতাল করতে চাই। আমার হাওরবাসীরা কষ্ট করে, নদী পার হয়ে এত দূরে গিয়ে চিকিৎসা নিবে। যদি এটুকু সাহায্য না করতে পারি, সেটা আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাস্কর। আমরা শুধু ভোটের সময় ভোট চাইতে আসবো, তাদের জন্য কিছু করবো না—এমন মনোভাব থাকলে হবে না। আমাদের সব সময় তাদের পাশে থাকতে হবে।”

তিনি বলেন,

“এই উদ্দেশ্যে আমি একটি হাসপাতালের পরিকল্পনা করেছি। সেটা ব্যক্তিগত উদ্যোগেই হোক বা সকলের মিলেই হোক, আমি এই এলাকায় একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করছি। ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার সহায় হোন, প্রয়োজন পড়লে আমি নিজের কিছু জায়গা দান করে দিব। এটা আমার পূর্বপুরুষেরা করে গেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button