বিশেষ খবররাজনীতি

রাষ্ট্রপতির সাথে সিইসির সৌজন্য সাক্ষাৎ

ডিসেম্বর, ২০২৫ (বাসস) – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সাক্ষাৎকালে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময়ে সিইসি’র সঙ্গে ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা বেগম, মোঃ আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।

এছাড়া বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণও এসময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button