খেলা

বিজয় দিবস হ্যান্ডবলে ২য় দিনে জয় পেয়েছে বিজিবি, আনসার এবং পুলিশ

 

ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত “মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৫’’ এর ২য় দিনে পুরুষ বিভাগে জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার। নারী বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ।

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগে দিনের প্রথম খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৩৩-২৩ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। বিজয়ী দল প্রথমার্ধে ২০-৯ গোলে এগিয়ে ছিলো। দিনের ২য় খেলায় বাংলাদেশ আনসার ৫৫-২২ গোলে হারিয়েছে টীম হ্যান্ডবল ঢাকাকে। খেলার প্রথমার্ধে ৩৪-১০ গোলে এগিয়ে ছিলো আনসারের ছেলেরা।

নারী বিভাগে বাংলাদেশ আনসার দলের মেয়েরা ৫১-১০ গোলের সহজ জয় তুলে নেয় বিজিবির বিপক্ষে। একপেশে লড়াইয়ে খেলায় প্রথমার্ধে ২৯-৫ গোলে এগিয়ে ছিলো বাংলাদেশ আনসার। দ্বিতীয় খেলায় বাংলাদেশ পুলিশ ৩৫-২১ গোলে জয় তুলে নেয় ফারুক তমাল স্পোর্টস একাডেমীর বিপক্ষে। প্রথমার্ধে বাংলাদেশ পুলিশ ১৬-১১ গোলে এগিয়ে ছিলো।

নারী বিভাগে আগামীকাল সকাল ১০:৩০ টায় গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। দ্বিতীয় খেলায় দুপুর ১২টায় বিজিবির বিপক্ষে লড়বে ফারুক তমাল স্পোর্টস একাডেমী। অপরদিকে পুরুষ বিভাগে দুপুর ২টায় অনুষ্ঠিতব্য খেলায় বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ টীম হ্যান্ডবল ঢাকা। দিনের শেষ হাই ভোল্টেজ ম্যাচে বিকাল ৩:৩০ টায় বর্ডার গার্ড বাংলাদেশ লড়বে বাংলাদেশ আনসার দলের বিপক্ষে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button