শীর্ষ নিউজ

পূর্বাচলের ১৪৪ একর বনভূমি দখলমুক্ত, ১৫৫টি ঘর উচ্ছেদ

 

জুলাই, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচলের জীববৈচিত্র্যপূর্ণ এলাকায় একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

আজ এই অভিযানে পূর্বাচলে অবৈধভাবে দখল করা ১৪৪ একর ভূমির মধ্যে ৪.৬ একর ভূমি উদ্ধার করা হয়েছে।
উচ্ছেদ করা হয়েছে ৪৪টি পরিবারের ১৫৫টি ঘর। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা।

উচ্ছেদের ফলে পূর্বাচলের ১৪৪ একর বনভূমি অবৈধ দখল মুক্ত হলো।

অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দিয়েছে বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা। সহযোগিতা দিয়েছে রূপগঞ্জ আর্মি ক্যাম্প, র‌্যাব-১, বিজিবি, কালিগঞ্জ উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা পুলিশ, রাজউক ও বন বিভাগ।

জীববৈচিত্র্য রক্ষা ও বনভূমি সংরক্ষণে সরকার এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button