খেলা

বাংলাদেশের শাটলারদের হতাশার দিন

 

ডিসেম্বর ২০২৫ (বাসস) : আজ থেকে শুরু হয়েছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথমদিন হতাশায় পার করেছেন স্বাগতিক শাটলাররা।

পুরুষ এবং নারী একক- দুই বিভাগে কোর্টে নামলেও জিততে পারেননি বাংলাদেশের কোনো শাটলার। কোয়ালিফিকেশন রাউন্ডে ব্যতিক্রম ছিলেন কেবল তারকা শাটলার আইমান ইবনে জামান। প্রতিপক্ষ না আসায় ওয়াক ওভার পেয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন আইমান। আজ অবশ্য বাংলাদেশের টপ সিডেড কেউ নামেননি। আগামীকাল আল আমিন জুমার, ঊর্মি আক্তার, মোয়াজ্জেম হোসেন অহিদুল, আইমান ইবনে জামানরা কোর্টে নামবেন।

সকালে নারী এককে শুরুতে কোর্টে নামেন জেরিন ইকবাল মোহনা। ভিয়েতনামের প্রতিযোগীর সামনে দাঁড়াতেই পারেননি। ২১-৩ ও ২১-৯ পয়েন্টের ব্যবধানে হেরে গেছেন তিনি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের পুরুষ দ্বৈতে দারুণ পারফর্ম করা আকিব সুলাইমানও আজ হতাশ করেছেন। সিরিজের প্রথম ম্যাচে ভারতের রিয়ান রঞ্জনের কাছে ২১-৮ ও ২১-১৬ পয়েন্টের ব্যবধানে হেরেছেন। জিততে পারেননি মোস্তাকিম হোসেনও। মালয়েশিয়ার প্রতিযোগী কং ঝিংয়ের বিররুদ্ধে প্রথম সেট ২২-২০ পয়েন্টে লড়াই করে হারলেও, পরের সেট ২১-১৫ পয়েন্টে হেরে সিরিজের পুরুষ একক থেকে বিদায় নেন মোস্তাকিম।

নারী এককে বাংলাদেশের স্মৃতি রাজবংশী ভারতের নিশু মালিকের বিরুদ্ধে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছেন। প্রথম সেট কোনো প্রতিদ্বন্দ্বীতা গড়তে না পারলেও, দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেন। তবে ভারতের কাছে স্মৃতি ২১-১১ ও ২১-১৯ পয়েন্টের ব্যবধানে পরাজিত হন। এদিকে পুরুষ এককে লিকা পোদ্দারও হেরেছেন। ভারতের বালা রেড্ডির কাছে ২১-১৯ ও ২১-১৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত হন তিনি।

facebook sharing button
messenger sharing button

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button