শীর্ষ নিউজ

পমার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে সাবেক দুদক মহাপরিচালক মুনীর চৌধুরী

পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে

চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই শহীদ স্মৃতি মিলনায়তনে আয়োজিত পরিবেশ মানবাধিকার আন্দোলন-পমার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও পরিবেশ পদক ২০২৫ বিতরণ অনুষ্ঠানে ‘আলোচিত ব্যক্তিত্ব ম্যাজিস্ট্রেট’ দুর্নীতি দমন কমিশন ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীসহ তরুণপ্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। নানামাত্রিক কর্মসূচিতে তাদের সম্পৃক্ত, সচেতন ও দায়িত্বশীল করতে হবে। উন্নয়নের ধরন বদলাতে হবে। প্রাণ-প্রকৃতিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। বায়ু, মাটি, পানিসহ সবধরনের দূষণ বন্ধে নাগরিক সচেতনতা, দায়িত্বশীলতা ও ঐক্য তৈরি করতে হবে। আইনের কঠোর প্রয়োগ, সবক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, পমা বহুমুখী কর্মসূচীর মাধ্যমে যেভাবে শিক্ষার্থীসহ সব নাগরিককে পরিবেশ সচেতন ও দায়িত্বশীল করছে তা প্রশংসনীয়। যা অন্যরাও অনুকরণ অনুসরণ করলে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ অর্জনে বেশিদিন অপেক্ষা করতে হবে না। তিনি গতকাল ২৬ ডিসেম্বর (শুক্রবার) ‘পমার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব, ‘পমা পরিবেশ পদক ২০২৫’ প্রদান ও পমা আন্ত:স্কুল চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের সবংর্ধনা, সনদ ও মেডেল বিতরণ অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন।
পমা চেয়ারপারসন প্রফেসর হাসিনা জ্কাারিয়ার সভাপতিত্বে¡ ও অধ্যক্ষ বদরুল হাসান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিআইজি হুমায়ুন কবীর, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাপরিচালক এডভোকেট জিয়া হাবীব আহসান ও ইপসার প্রতিষ্ঠাতা-প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান। পমা’র সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজ’র স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লায়ন জাহাঙ্গীর মিঞা, কলামিস্ট মুহাম্মদ মুসা খান, ড. মুহাম্মদ কামাল উদ্দিন, অধ্যাপক সুপ্রতীম বড়–য়া, এসএম সিরাজদৌলা, কাজী গোলাপ রহমান, নুর হোসেন নিজামী, অধ্যাপক শাব্বির আহমদ, মো. সাইফ উল্লাহ মানসুর কথাসাহিত্যিক জসিম উদ্দিন মাহমুদ, অ্যাড. কাজী ছানোয়ার আহমেদ লাভলু, মাজহারুল হক, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মো. মহসিন চৌধুরী, রেহেনা চৌধুরী, মো. সেলিম জাহাঙ্গীর, রিডার্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু, সৈয়দ জুলকারনাইন, কবি নাসরিন সুলতানা খানম, জহির উদ্দিন মো. ইমরুল কায়েস মো. দিদারুল আলম, তহসিন খান, বিপ্লব বড়–য়া, পারভিন আকতার, নোমান উল্লাহ বাহার, মো. সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ সুলাইমান কাসেমী। ধন্যবাদ বক্তব্য দেন পমা’র নির্বাহী সভাপতি আমিনুর রশীদ কাদেরী।
অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মোহাম্মদ মনির চৌধুরীকে ‘পমা পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়। তাঁকে উত্তরীয়, সম্মননা ক্রেস্ট ও সম্মননা-পত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পরিবশে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের সংবর্ধনা, সনদ ও মেডেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অতি নিবিড়। তাই প্রকৃতির ক্ষতি হলে মানুষেরও ক্ষতি হয়। কিন্তু আমরা আজ নানা ভাবেই প্রকৃতির ক্ষতি করে চলেছি। এ চিত্রের অবসানে বহুমাত্রিক পদক্ষেপ নিতে হবে। পরিবেশ রক্ষার আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button