রাজনীতিশীর্ষ নিউজ

অধ্যাপক আলী রীয়াজ রংপুরে গণভোটের প্রচারে আসছেন

 

জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ আগামী বুধবার রংপুর জেলা সফর করবেন।

তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সিনিয়র সচিব পদমর্যাদা) মনির হায়দার।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব মোঃ সাহিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে। সোমবার রাতে রংপুর আঞ্চলিক পিআইডি অফিসের এক তথ্যবিবরণীতে এ খবর পরিবেশিত হয়।

সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক আলী রীয়াজ দুপুর ১ টায় রংপুর শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আয়োজিত ‘ইমাম সম্মেলন’-এ অংশগ্রহণ করবেন।

এছাড়াও বিকেল ৩ টায় একই স্থানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন।

সফর শেষে উপদেষ্টা ওইদিন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button