রাজনীতিশীর্ষ নিউজ

এবি পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা আগামীকাল

 

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আগামীকাল রোববার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। বিকাল ৩টায় রাজধানীর সায়হাম স্কাই ভিউ টাওয়ারে (৪র্থ তলা), সংগঠনের কার্যালয়ে “বাংলাদেশ বদলাবে, নতুন নেতৃত্বে” শীর্ষক এই নির্বাচনের ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।  নির্বাচনী ইশতেহারের মাধ্যমে দলের লক্ষ্য, নীতি ও কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হবে।

এ বিষয়ে পার্টি থেকে সংশ্লিষ্ট প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের হেড অব নিউজ, সিএনই, চিফ রিপোর্টার, অ্যাসাইনমেন্ট এডিটর, বার্তা সম্পাদক ও প্রধান প্রতিবেদকসহ প্রতিনিধি, রিপোর্টার ও ক্যামেরাপার্সনদের যথাসময়ে উপস্থিত হয়ে কাভারেজ নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button