অর্থ ও বাণিজ্যসংগঠন সংবাদ

প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ০৮ ফেব্রুয়ারি ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং কুয়েট বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব (কেইবিসি)-এর সহযোগিতায় কুয়েট ক্যাম্পাসে প্রাইমএকাডেমিয়া-এর আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে।

একাডেমিয়া ও ইন্ডাস্ট্রি মধ্যকার ব্যবধান দূর করার লক্ষ্য নিয়ে প্রাইমএকাডেমিয়া শিক্ষাখাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য কাস্টমাইজড সেবার একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে এই খাতের সকলে ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। উদ্যোগটি শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ এবং শিল্প–একাডেমিয়া সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্বারোপ করে।

ক্যাম্পাসভিত্তিক আয়োজন, বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা, ইন্টারঅ্যাকটিভ কর্মশালা এবং ইন্ডাস্ট্রি এক্সপোজার প্রোগ্রামের মাধ্যমে প্রাইমএকাডেমিয়া ভবিষ্যৎ পেশাজীবীদের সমসাময়িক ব্যাংকিং কার্যক্রম ও কর্পোরেট দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত করে। কুয়েটে অনুষ্ঠিত এই সেশন শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি, পেশাগত উন্নয়ন এবং আর্থিক খাতের উদীয়মান সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালি। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে মূল বক্তব্য প্রদান করেন শায়লা আবেদীন, এসইভিপি ও হেড অব লায়াবিলিটি এবং এম এম মাহবুব হাসান, এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং।

এছাড়াও উপস্থিত ছিলেন- কুয়েটের প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক, পরিচালক, ডিরেক্টরেট অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ); প্রফেসর ড. মো. হেলাল আন নাহিয়ান, মডারেটর, কেইবিসি; মোস্তাফা মাহমুদ, অ্যাক্টিং রিজিওনাল হেড (সাউথ), প্রাইম ব্যাংক পিএলসি. এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক জ্ঞান বিনিময়, কাঠামোবদ্ধ দিকনির্দেশনা এবং আর্থিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎপ্রস্তুত মানবসম্পদ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে প্রাইম ব্যাংক তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী, দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

প্রাইমএকাডেমিয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক তরুণসমাজ ও শিক্ষাখাতে বিনিয়োগের মাধ্যমে টেকসই জাতীয় উন্নয়নে অবদান রাখার দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button