প্রযুক্তিসংগঠন সংবাদ

ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর 

ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬: ডিজিটাল স্বাস্থ্য সেবা সহজ করতে ল্যাবএইড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও সহজ ও সুবিধামতো স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত প্রাইম অ্যাসপায়ার–এ আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মাইপ্রাইম‘ ব্যবহার করে সরাসরি লাইফপ্লাস অ্যাপ–এ প্রবেশ করে সহজেই বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। মূলত ডিজিটাল স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সহজ করা এবং গ্রাহকদের উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রাইম ব্যাংক পিএলসি.–এর পক্ষে কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস বিভাগের প্রধান জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ মো. আবিদ নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.–এর ডিজিটাল চ্যানেলস বিভাগের এসভিপি ও প্রধান এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড–এর হেড অব বিজনেস মো. আল-হাসিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button