দিরাইয়ে জুলাই স্পিরিট ও প্রবাসী সংযোগে কবি-সাহিত্যিক সংবর্ধনা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় জুলাই স্পিরিট ও প্রবাসী সংযোগ – কবি সাহিত্যিক সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দিরাই পৌরসভা সদরস্থ জমজম রেষ্টুরেন্ট মিলনায়তনের এ মহতি অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, প্রবাসী ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিরাই সমাজ সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম বাচ্ছু ও উপস্থাপনায় ছিলেন সাংবাদিক গোলাম জিলানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সংগীত শিল্পী আল-হেলাল মোঃ ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এম.আর সজীব, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক রুকনুজ্জামান জহুরী,জুলাই যোদ্ধা আতাহার আলী রাহাত,দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের আহ্বায়ক মুস্তাহার মিয়া মুস্তাক,মালেশিয়া প্রবাসী জহির আলী; সৌদি আরব প্রবাসী রায়হান চৌধুরী, গ্রীস প্রবাসী মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতা সানোয়ার হোসেন,বিশিষ্ট গীতিকার মহিবুর রহমান শাহীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাইযোদ্ধা রোবায়েদ আহমদ,দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক রুবেল আহমদ,সভাপতি দেবাশীষ দাস দেবল,সিনিয়র সহ-সভাপতি সমিত বরন দাস,সহ-সভাপতি আরিফ রব্বানী সোহাগ,সহ-সভাপতি মাসুম মিয়া,সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ,সাংবাদিক নাঈম তালুকদার,চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি পাভেল হাসান,কৃপেন দাস ও নির্বাহী সদস্য কামরুল হাসান মিঠুসহ অন্যান্য সংগঠকবৃন্দ।
বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠনের আহ্বান জানান। তারা প্রবাসীদের অবদান ও কবি-সাহিত্যিকদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, সমাজে ভালো কাজের স্বীকৃতি ও সম্মান প্রদানের সংস্কৃতি আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দিরাইয়ের সার্বিক উন্নয়ন ও মানবকল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।




