শীর্ষ নিউজ

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

 

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছে।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের অপর তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আজ শনিবার সন্ধ্যায় ইফতারের সময় চৌগাছা-যশোর সড়কের আফরা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাশ্বশুর চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান জানান, তার ভাতিজি-জামাই হুমায়ুন কবির যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চৌগাছা উপজেলার বারিয়ালী গ্রামে। কর্মস্থল থেকে ছুটি নিয়ে শনিবার বিকেলে নিজের মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। আফরা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপর মোটরসাইকেলে থাকা যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার হাসান (৪০), রাহুল (২০) ও রঘুনাথপুরের তুহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্ট থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত হুমায়ুন কবির রিপনের মরদেহ নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button