চট্টগ্রামশীর্ষ নিউজ

স্বাস্থ্যখাতের উন্নয়নে বিএনপির নানামুখী কর্মপরিকল্পনা রয়েছে : এমপি আবু সুফিয়ান

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্য খাতের উন্নয়নে বিএনপির নানামুখী কর্মপরিকল্পনা রয়েছে। যার মধ্যে আছে-এক বছরে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ। যেখানে ৮০ শতাংশ হবে নারী স্বাস্থ্যকর্মী। নগরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব।

চিকিৎসা সেবার মান উন্নয়ন ও তদারকি নিশ্চিত করতে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে, হাসপাতাল পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় আজ মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আবু সুফিয়ান বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর এনামুল হক ভূইয়া ইকবাল নিজ উদ্যোগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে তিনটি ডায়ালাইসিস মেশিন প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন। এই তিনটি মেশিন স্থাপন করা গেলে কিডনি রোগীরা ডায়ালাইসিস সেবা পাবেন এবং হাসপাতালের সক্ষমতা বাড়বে।

তিনি বলেন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মানুষের চিকিৎসাসেবা যেন সঠিক ও পরিপূর্ণভাবে নিশ্চিত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, জরাজীর্ণ ভবন সংস্কার, নতুন অবকাঠামো নির্মাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাথে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ড্যাব-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা.সরোয়ার আলম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button