শীর্ষ নিউজ

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২২

 

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, মোছা. লায়লা আক্তার (২৩), মো. লাবিব হাসান (১৯), মো. হৃদয় হাসান (১৯), মো. ফয়সাল (২০), আব্দুস সামাদ (২৬), মো. সাব্বির হোসেন (২০), সাহিদ হাসান (২২), সাজ্জাদ ওরফে ওমর ফারুক (২২), মো. রাকিবুল ইসলাম (২০), মো. আদিল মির্জা (২১), আরিয়ান আহমেদ (১৯), আকাশ আহমেদ (২১), মোহাম্মদ আলী (২০), জাহিদ হাসান (১৯), মোস্তাফিজুর রহমান ওরফে শাওন ওরফে সাগর আহমেদ শান্ত (২১), মো. আশরাফুল (২১), মোসনাদুল ইসলাম (২০), মোছা. লায়লা আক্তার (২৩). মো. সাইফুল ইসলাম (৩৯), মো. কামরুল হাসান (২৯), মো. ইদ্রিস (২৫) ও মো. আবিল হোসেন মিলন (২২)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button