খেলা

জেদ্দায় আটকে পড়েছেন মুশফিক

 

ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরতে গিয়ে জেদ্দায় আটকে পড়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুুশফিকুর রহিম।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় দেশে ফিরতে গিয়ে জেদ্দায় আটকে পড়েন মুশফিক। নিরাপত্তার কারণে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটের সূচিতে পরিবর্তন ও স্থগিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এ কথা জানান তিনি।

ফেসবুকে এক পোস্টে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে আমি ওমরাহ হজ পালনের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস হয়ে দুবাই থেকে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে উড়াল দিই। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি হাজার-হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি।’

তিনি আরও লিখেন, ‘সর্বশক্তিমান আল্লাহই জানেন, কবে এবং কিভাবে আমরা অন্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব। সবার কাছে দোয়া কামনা করছি।’

দোয়ার ইমোজি দিয়ে মুশফিক আরও লিখেন ‘সবার কাছে দোয়া কামনা করছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button