আঞ্চলিকসংগঠন সংবাদ

সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন


আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে শহরের পানসী রেষ্টুরেন্টে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (৪ঠা মার্চ) জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এতে বিএনপি, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিসসহ রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরীর যৌথ পরিচালনায় ইফতার পূর্ব মাহফিলে বক্তব্য রাখেন জেলা সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা শামসুদ্দীন ফিরিজপুরী, সৌদী আরব জমিয়তের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুকসিত, ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, জেলা জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রমজান হোসাইনসহ জেলা জমিয়তের স্থানীয় নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button